শিরোনাম

রাজশাহীতে নিজ বাড়িতে বিএনপি নেতা গুলিতে নিহত

নিউজ ডেস্ক : রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি ও ঠিকাদার খন্দকার মাইনুল ইসলাম মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

বুধবার দুপুরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন মাইনুল। এরপর স্বজনরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা বইতে না পেরে তিনি মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

নিহতের ছেলে লেমন বলেন, দুপুরে বাড়ির আঙিনায় ফুলের বাগানের সামনে তিনি বসে ছিলেন। হঠাৎ শব্দ পেয়ে স্বজনরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে আছেন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ব্যাংক ঋণে জর্জরিত থাকায় তার বাবা প্রচণ্ড দুঃচিন্তায় ভুগতেন। তার একাধিকবার স্ট্রোক হয়েছিল। মানসিক দুঃচিন্তা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে সবাই ধারণা করছেন।

এ প্রসঙ্গে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সাহাদত হোসেন খান বলেন, মাইনুল ইসলাম নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তার ডান কান দিয়ে গুলি ঢুকে বাম কান দিয়ে বের হয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ‘আত্মহত্যায়’ ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি পুলিশের ক্রাইমসিন বিভাগ জব্দ করেছে বলেও জানান তিনি। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে নিজ বাড়িতে বিএনপি নেতা গুলিতে নিহত"

Leave a comment

Your email address will not be published.


*