শিরোনাম

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে কলেজশিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক : রাজশাহীর বাগমারায় শিশু ধর্ষণের অভিযোগে এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম ইমাজ উদ্দিন (৫০)। তিনি বাগমারা উপজেলার খালগ্রাম বিষ্ণুপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক। ইমাজ উদ্দিনকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর সরকারি মহিলা কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন।
ওসি সেলিম হোসেন অভিযোগের বরাত দিয়ে বলেন, ‘শনিবার দুপুরে ইমাজ উদ্দিন প্রতিবেশীর আট বছরের এক শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এরপর ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর ইমাজ উদ্দিন কলেজের কাজে ঢাকা যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। ’
তিনি আরও বলেন, ‘ভিক্টিমের পরিবার থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। পরে গ্রামের লোকজন জানতে পারে সে রাজশাহী মহিলা কলেজের সামনে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। রাত সাড়ে ৯টার দিকে গ্রামের লোকজনসহ বাগমারা থানা পুলিশ ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে। তবে তাকে গ্রেপ্তারের পর বাগমারা থানায় নিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তারা কাজ করছেন।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে কলেজশিক্ষক গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*