শিরোনাম

রাজাকারদেরও তালিকা হবে : মোজাম্মেল হক

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের ন্যয় রাজাকারদেরও তালিকা তৈরু হবে। আজ বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌ‌ধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার ভোর থেকে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয় হাজারো মানুষ। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিনেদন করে চলে যাবার পর সারিবব্ধভাবে প্রবেশ করে নানা বয়সের, নানা পেশার মানুষ। প্রত্যেকের ভাবনা-চিন্তা ভিন্ন হলেও লক্ষ্য এক তা হলো একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাত্তরের সকল ঘাতকদের বিচাররের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ভিনদেশে পলাতক সকল যুদ্ধাপরাধীদের দেশে এনে বিচারের আওতায়ভুক্ত করা বলে জানান।
বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা এসে জড়ো হয়, শ্রদ্ধা নিবেদন করে এবং পৃথক পৃথকভাবে তাদের পরিবেশনা উপস্থাপন করে। ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাবাহী অন্যতম সংগঠন খেলাঘরের শিশুরা প্রচণ্ড শীতকে উপেক্ষা করে মাটিতে শুয়ে একাত্তরের বর্বরোচিত ঘটনা তুলে ধরবার চেষ্টা করে। শ্রদ্ধা নিবেদন করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমী, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনীতিক দল। এছাড়াও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।

১৯৭১ সালের এ দিনে (১৪ ডিসেম্বর) পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। জাতির শ্রেষ্ঠ সন্তাদের স্মরণে বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই রাজধানীর মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বিভন্ন সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ হাজার হাজার সাধারণ মানুষ আসতে শুরু করে। এর আগে ভোরে সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান।

basic-bank

Be the first to comment on "রাজাকারদেরও তালিকা হবে : মোজাম্মেল হক"

Leave a comment

Your email address will not be published.


*