শিরোনাম

‘রাধিকা মেয়ে বলেই ওর নগ্ন দৃশ্য নিয়ে এত হইচই!’

নিউজ ডেস্ক :  ফের ভাইরাল রাধিকা আপ্তে-র নগ্ন ছবি। অজয় দেবগন প্রযোজিত ছবি ‘পার্চড’-এ অভিনয় করেছেন রাধিকা। সেই ছবিতে তাঁর কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে আদিল হুসেনের সঙ্গে। আর সেই দৃশ্যের ছবিই সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। তবে রাধিকা এ নিয়ে নিশ্চুপ। কিন্তু, এ বার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আদিল হুসেন। তাঁর কথায়, ‘‘ভিডিওর টাইটেল দেওয়া হয়েছে রাধিকা আপ্তের সেক্স সিন। এখানে কিন্তু আদিল হুসেনের সেক্স সিন নাম দেওয়া হয়নি। নামকরণেই স্পষ্ট, কোনও পুরুষ যখন এমন সিন করেন তাতে দোষ নেই। কিন্তু কোনও মহিলা করলেই তা চর্চার বিষয় হয়ে যায়। আর এমনটা শুধুমাত্র সেক্স সিনের ক্ষেত্রেই হয়।’’

আদিল জানিয়েছেন, গুগল অ্যালার্ট থেকে তিনি রাধিকার নগ্ন ভিডিও লিক হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন। তাঁর কথায়, ‘‘নিঃসন্দেহে এটি অস্বস্তিকর। এটি প্রমাণ করে সমাজে কত মানুষ যৌনতা নিয়ে অবসেসড। সমাজে সেক্স নিয়ে অবসেশন আছে। অথচ, আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। কথা শুরু হলেই বন্ধ করে দিতে ব্যস্ত হয়ে পড়ি।’’ আদিল মনে করেন, ভিডিওটি যিনি লিক করেছেন তিনি পুরুষ। আর খুব সম্ভবত তিনি ভারতীয়। টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ছবিটি। তবে চর্চায় অনেক বেশি উঠে এসেছে রাধিকা আপ্তের নাম।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "‘রাধিকা মেয়ে বলেই ওর নগ্ন দৃশ্য নিয়ে এত হইচই!’"

Leave a comment

Your email address will not be published.


*