শিরোনাম

রামগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হারুন (৩২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।এ ঘটনায় ওসমান চাকমা ও নেছার নামের পুলিশের দুই কনেস্টবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি এলজি, ৬ রাউন্ড গুলি, ৫টি রাম দাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার লামচর ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। হারুন একই এলকার শরব আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতির একধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, কাশিনগর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে একদল ডাকাত অবস্থান করছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশের ওই এলাকায় অভিযান চালালে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হারুনকে উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "রামগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১"

Leave a comment

Your email address will not be published.


*