শিরোনাম

রাশিয়ার বিমান ‘নিখোঁজ’

নিউজ ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি উড়োজাহাজ আকাশে ওড়ার পরপরই রেডার থেকে উধাও হয়ে গেছে।
বার্তা সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে স্পুটনিক জানিয়েছে, টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটিতে ৯১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যেক ৮৩ জন যাত্রী এবং বাকিরা ক্রু।
ইন্টারফ্যাুক্সের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচি থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের মিনিট বিশেক পর উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তাস জানিয়েছে, সিরিয়ার লাটাতিয়াগামী ওই বিমানে সামরিক বাহিনীর সদস্যাদের পাশাপাশি সাংবাদিক ও সংগীত শিল্পীদের একটি দল ছিল। তবে এ বিষয়ে রাশিয়া সরকারের কোনো ভাষ্যা এখনও পাওয়া যায়নি।

basic-bank

Be the first to comment on "রাশিয়ার বিমান ‘নিখোঁজ’"

Leave a comment

Your email address will not be published.


*