নিউজ ডেস্ক : গত বেশ কয়েক দফার মতই এবারও রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া।
নিম্নকক্ষ দুমার ওই নির্বাচনে ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা ৫৪ দশমিক ২২ শতাংশ ভোট পেয়েছেন বলে সোমবার জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ৭৫ দশমিক ভোট গণনা।
বিরোধী কমিউনিস্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রায় সমান সমান ভোট পেয়েছে।
কমিউনিস্ট পার্টির ১৩ দশমিক ৬৮ শতাংশ ভোটের বিপরীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৩ দশমিক ৪২ শতাংশ ভোট। এছাড়া জাস্ট রাশিয়া নামের একটি দল পেয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ ভোট।
রোববার (১৮ সেপ্টেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।
রাশিয়ায় ফের জিতলো পুতিনের দল

Be the first to comment on "রাশিয়ায় ফের জিতলো পুতিনের দল"