নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যা ৭টার কিছু পরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রীও আবদুল হামিদকে ফুলের তোড়া দেন।
রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের পৌনে দুই ঘণ্টার বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
দেশব্যাপি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নববর্ষ উদযাপিত হওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তারা দুজনই দেশবাসীকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ গত ২৬ মার্চ বঙ্গভবনে রাষ্ট্রপ্রধানের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হন।

Be the first to comment on "রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ"