শিরোনাম

রাহুলের পর নায়ারের সেঞ্চুরিতে ভারতের লিড

নিউজ ডেস্ক : লোকেশ রাহুলের ‘হতাশা জাগানো’ সেঞ্চুরির পর চেন্নাই টেস্টের পঞ্চম দিনে সেঞ্চুরি হাঁকালেন মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা করুণ নায়ার। জোড়া সেঞ্চুরির দাপটে ইংল্যান্ডের রানের পাহাড় অতিক্রম করে লিড নিয়েছে ভারত।

রানের বন্যায় চতুর্থ দিনেও বলা যাচ্ছে না যে এই টেস্টের ভাগ্যে কী লেখা আছে।
মোহালি টেস্টে এই ইংল্যান্ডের বিপক্ষেই অভিষেক হয়েছিল নায়ারের। অভিষেকে তেমন চমক জাগাতে পারেননি। পারেননি নিজের দ্বিতীয় ম্যাচ মুম্বাই টেস্টেও। দুই টেস্টের ২ ইনিংস মিলিয়ে তার মোট রান মাত্র ১৭! তার মধ্যে সর্বোচ্চ স্কোর আবার ১৩। এই যখন অবস্থা একজন ব্যাটসম্যানের তখন দল থেকে বাদ পড়ার প্রহর গোনা ছাড়া আর উপায় ছিল না ২৫ বছর বয়সী রাজস্থানের এই তরুণের। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি তার উপর আস্থা রাখলেন। অবশেষে দারুণভাবে অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন নায়ার।

১৮৫ বলে তিন অংকে পৌঁছেন নায়ার। এতে ছিল ৮টি চার এবং ১টি ছক্কার মার। চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত খেলছিলেন লোকেশ রাহুল ও নায়ার। দুজনে মিলে ১৬১ রানের জুটি গড়েন। যাতে নায়ারের অবদান ৬৯ রান। এরপর দুঃখজনকভাবে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে লোকেশ রাহুল আউট হয়ে যান। তবে থেমে থাকেননি নায়ার। দুর্দান্ত ব্যাটিং করে তুলে নেন নিজের প্রথম সেঞ্চুরি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দিনের আরও ৫৪ ওভার খেলা বাকী আছে। ভারতে রান ৫ উইকেটে ৫০৮। তারা এগিয়ে আছে ৩১ রানে।

basic-bank

Be the first to comment on "রাহুলের পর নায়ারের সেঞ্চুরিতে ভারতের লিড"

Leave a comment

Your email address will not be published.


*