নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে প্রকাশ্যে মদপান ও মাতলামির করায় আনোয়ার হোসেন (৫০) নামে এক মাতালকে দু’মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আনোয়ার উপজেলার মধ্যসাগরদী গ্রামের মৃত হাজী আহছান উল্যার ছেলে।
জানা যায়, আনোয়ার হোসেন মধ্যসারদী গ্রামে মদপান করে রাস্তায় গনউপদ্রব সৃস্টি করে। এসময় এলাকাবাসী পুলিশ খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নিজের দোষ স্বিকার করায় বিচারক এ রায় প্রদান করেন।

Be the first to comment on "রায়পুরে মাতালের দু’মাসের কারাদন্ড"