শিরোনাম

রায়পুরে ৩ মাদকসেবীর কারাদন্ড

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে এক চেয়ারম্যান প্রাথীর ছেলেসহ তিন মাদকসেবীকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এ দন্ড প্রদান করেন। সোমবার রাতে রায়পুর বাজারের গোডাউনের পেছন থেকে মাদক (গাঁজা) সেবনের সময় উত্তর রায়পুর পাঠান বাড়ীর ও চরমোহনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিক পাঠানের ছেলে ইতালী প্রবাসী শাকিল পাঠান (৩২), পৌর শহরের উত্তর দেনায়েতপুর গ্রামের মাহবুবুল আলমের ছেলে এহসান মাহমুদ রনি ও একই গ্রামের আবু সাঈদের ছেলে, মোঃ মাসুমকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানান, পোস্ট অফিস সংলগ্ন দেনায়েতপুর এলাকায় প্রতি রাতে মাদক সেবীদের নিয়মিত আড্ডা বসে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে তিন মাদক সেবীকে গ্রেফতার করে পুলিশের টহল দল। আটককৃতদের মঙ্গলবার আদালতে হাজির করলে প্রবাসী শাকিল পাঠানকে ১ মাস ১০ দিন, এহসান মাহমুদ রনি ও মোঃ মাসুমকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন বলেন, আাটকৃতরা দোষ স্বিকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দন্ড প্রদান করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রায়পুরে ৩ মাদকসেবীর কারাদন্ড"

Leave a comment

Your email address will not be published.


*