শিরোনাম

রিজার্ভ চুরির অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধানড. ফরাস উদ্দিন আহমেদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছেন। সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রীর কাছে এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। এ দিন বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রসঙ্গত, ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় সরকার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ২০ মার্চ অর্থমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ২২ মার্চ আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করে তদন্ত কমিটি।

basic-bank

Be the first to comment on "রিজার্ভ চুরির অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা"

Leave a comment

Your email address will not be published.


*