শিরোনাম

রিসোর্টে অন্তরঙ্গ টাইগার শ্রফ-দিশা পাটানি

নিউজ ডেস্ক : তাঁরা ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। ডেট তাঁরা করছেন না। এমনই জানিয়েছিলেন টাইগার শ্রফ। কিন্তু শোনা যাচ্ছে, এখন নাকি তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। জায়গাটা কোথায়, তা অবশ্য জানা যায়নি। তবে একটা রিসোর্ট এটা জানা গেছে। বলিউডে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে টাইগার শ্রফ আর দিশা পাটানি নাকি গোপনে করছেন। একাধিকবার এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে তাঁদের। কিন্তু প্রতিবারই তাঁরা বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বলেছেন, তাঁরা “জাস্ট গুড ফ্রেন্ডস”। এর বেশি কিছু নয়। তবু অনেকেই একথা বিশ্বাস করতে চায়নি। আর এখন যখন শোনা যাচ্ছে, তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন, তখন তো একেবারেই না। দিশা পাটানি ও টাইগার শ্রফ নিজেদের সোশাল সাইটে দুটি আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন। কোথাও তাঁদের একসঙ্গে দেখা যায়নি। তবে গতকাল রাতে তাঁদের মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে। কোথাও থেকে ফিরছেন তাঁরা। খুব সম্ভবত ছুটি কাটিয়ে। কারণ, দু’জনের একজনেরও হাতে এখন শুটিং নেই। সম্প্রতি বেফিকরে মিউজিক ভিডিওতে দেখা গেছে দিশা পাটানি ও টাইগার শ্রফকে।

basic-bank

Be the first to comment on "রিসোর্টে অন্তরঙ্গ টাইগার শ্রফ-দিশা পাটানি"

Leave a comment

Your email address will not be published.


*