শিরোনাম

রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান টেনিস তারকা নাদাল!

নিউজ ডেস্ক : রিয়াল মাদ্রিদেরই সভাপতি হতে চান ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। তার চাচা মিগুয়েল অ্যাঞ্জেল নাদাল বার্সেলোনার সাবেক ফুটবলার হলেও তিনি নিজে রিয়াল মাদ্রিদের সমর্থক। এটি অবিশ্বাস্য একটি ব্যাপার হলেও ৩০ বছর বয়সী এই টেনিস তারকার স্বপ্ন লা লিগা ও ইউরোপীয় ফুটবলের জায়ান্ট ক্লাবটির শীর্ষ পদে আরোহন করা।

এক সাক্ষাৎকারে নাদাল বলেন, “আপনি যদি প্রশ্ন করেন আমি কি সত্যিই সভাপতি হতে চাই কিনা, তাহলে অবশ্যই আমি হ্যাঁ বোধক জবাব দিব। তবে বাস্তবতা হলো এটি অনেক বড় চাওয়া। যা হয়ত সম্ভব হবে না। ”

এই মুহূর্তে লা লিগায় দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২টি ম্যাচ হাতে রেখেই তারা বার্সেলোনার মতো জায়ান্ট দলকে পেছনে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স আপ শিরোপা জয়ী টেনিস তারকা নাদাল রিয়াল মাদ্রিদের বর্তমান সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের কাজেরও ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “আমাদের ক্লাবে এই মুুহূর্তে দারুণ একজন সভাপতি রয়েছেন। তাই আমি মনে করি না আমাকে এখন রিয়াল মাদ্রিদের কোনো প্রয়োজন আছে। তবে ভবিষ্যতের কথা আমরা কেউ জানি না।

basic-bank

Be the first to comment on "রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান টেনিস তারকা নাদাল!"

Leave a comment

Your email address will not be published.


*