শিরোনাম

রোনালদোর চোটে দুশ্চিন্তায় রিয়াল

নিউজ ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ শিবিরে দুশ্চিন্তার ছাপ পড়েছে। তার পেছনে অবশ্য যুক্তিযুক্ত কারণই রয়েছে। দলের পরউতগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চোটে পড়াই এর পেছনের কারণ।

সর্বশেষ ওসাসুনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়েছেন রোনালদো। যার ফলে ট্রেনিং সেশনে আলাদাভাবে অনুশীলন করতে হয়েছে তাকে। চ্যাম্পিয়ন্স লিগের আগে রোনালদোর এই চোট ভাবাচ্ছে দলের কোচ জিনেদিন জিদানকে।

রিয়ালের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, ‘ডান পায়ে চোট পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই কারণে আলাদাভাবে ট্রেনিং করেছে সে।’

রোনালদো চোট ততটা গুরুতর নয়। আগামী বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নাপোলির বিপক্ষে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। এমনটাই শোনা যাচ্ছে।

basic-bank

Be the first to comment on "রোনালদোর চোটে দুশ্চিন্তায় রিয়াল"

Leave a comment

Your email address will not be published.


*