শিরোনাম

রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী মালয়েশিয়ান জাহাজ কক্সবাজারে

নিউজ ডেস্ক : বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে মালয়েশিয়া সরকারের একটি জাহাজ সোমবার কক্সবাজারে পৌঁছেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রোহিঙ্গাদের জন্য একটি ত্রাণবাহী জাহাজ মালয়েশিয়া সরকার পাঠিয়েছে, সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিদেশ থেকে প্রথমবারের মতো রোহিঙ্গাদের জন্য সাহায্য পাঠানো হল।’
তিনি বলেন, ‘ফ্লোটিলা নামের জাহাজটি কুতুবদিয়ার বহির্নোঙ্গরে নোঙ্গর করেছে ইতোমধ্যে। সেখান থেকে ছোট জাহাজে করে কক্সবাজারে ত্রাণ নিয়ে আসা হবে। কক্সবাজার থেকে সরাসরি ক্যাম্পগুলোতে বিতরণ করা হবে।’
মালয়েশিয়ার সরকারের সহায়তার বিষয়টি সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারে সাংবাদিকদের সহায়তা চান মন্ত্রিপরিষদ সচিব।

basic-bank

Be the first to comment on "রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী মালয়েশিয়ান জাহাজ কক্সবাজারে"

Leave a comment

Your email address will not be published.


*