শিরোনাম

রোহিঙ্গাবোঝাই ৮ নৌকা ফেরত পাঠাল বিজিবি

নিউজ ডেস্ক : কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীর ২টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ৮টি নৌকা মিয়ানমারে ফেরত পাটিয়েছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সময়ে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি টেকনাফের ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদীতে বিজিবির সদস্যরা মিয়ানমারের রোহিঙ্গা বোঝাই নৌকা অনুপ্রবেশ কালে ৮টি নৌকাকে সীমান্তের শূন্য রেখা থেকেই মিয়ানমারে ফেরত পাটিয়ে দেওয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল বলে জানান তিনি। একই সময় উখিয়া সীমান্ত দিয়ে আরও ৬ রোহিঙ্গাকে ফেরত দিয়েছে বিজিবি।

basic-bank

Be the first to comment on "রোহিঙ্গাবোঝাই ৮ নৌকা ফেরত পাঠাল বিজিবি"

Leave a comment

Your email address will not be published.


*