শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

নিউজ ডেস্ক : কক্সবাজারে সফরে আসা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি তৃতীয় দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি টেকনাফের কুতুবপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। কুতুবপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি প্রথমে সেখানকার ১০ পুরুষ ও ১০ জন নারীর সঙ্গে কথা বলেন। তিনি মিয়ানমারে তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের কথা শোনেন। এরপর নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের সচিব বাকী বিল্লাহ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জেলা প্রশাসনসহ ক্যাম্পে নিয়োজিত আন্তর্জাতিক দাতা সংস্থার কর্তকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বেলা ১১টার দিকে ইয়াং হি লি টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। বেলা ১২টার দিকে যান টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। তিনি নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি সোমবার চার দিনের সফরে বাংলাদেশ আসেন। মূলত রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সৈন্যদের নির্যাতনের বিষয়টি সরেজমিনে শুনতেই তিনি বাংলাদেশে এই সফরে আসেন বলে জানা গেছে। এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেছেন। সেখানে মিয়ানমার সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তিনি কথাবার্তা বলেন।

basic-bank

Be the first to comment on "রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত"

Leave a comment

Your email address will not be published.


*