শিরোনাম

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে রায়পুরে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন রাজন নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে রাজন ডাকাত সর্দার ছিল। ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফাতারের পর পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে রাজনের গ্রুপের সাথে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এ বন্দুকযুদ্ধে মারা যায় ডাকাত রাজন।

আজ সোমবার ভোর রাতে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজন ওই গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেঅকমান হোসেন জানান, “রবিবার রাত ১০ টার দিকে ডাকাত সর্দার রাজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নিয়ে ভোর রাতে উত্তর কেরোয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে রাজনের সহযোগী ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রাজন আহত হন। প্রথমে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওসি আরো বলেন, “সম্প্রতি সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিম (বিপিএম) এর গ্রামের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল রাজন।”

উল্লেখ্য গত মঙ্গলবার ভোর রাতে সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিম (বিপিএম) এর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া নিজ গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা এসপি সেলিমের মা আনোয়ারা বেগম ও বাবা আব্দুল কাদেরকে মারধরে করে গুরুতর আহত করে। এ ঘটনায় পর দিন এসপির ভাই মুক্তার হোসেন বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা করে।

basic-bank

Be the first to comment on "লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত"

Leave a comment

Your email address will not be published.


*