শিরোনাম

লিবিয়ায় পাচারের চেষ্টাকালে শাহ আমানতে আটক ৩৯

নিউজ ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় পাচারের চেষ্টা সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯ জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার বিকালে তাদের ধরা হলেও বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ খবর জানান র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি চন্দন দেবনাথ।

তিনি বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানে দুবাই হয়ে তাদের লিবিয়া যাওয়ার কথা ছিল। তাদের কাছে ভুয়া ভিসা ছিল। তারা মানব পাচারের শিকার।

এএসপি চন্দন দেবনাখ আরও জানান, পাচারকারী চক্রটির সন্ধানও আমরা পেয়েছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

basic-bank

Be the first to comment on "লিবিয়ায় পাচারের চেষ্টাকালে শাহ আমানতে আটক ৩৯"

Leave a comment

Your email address will not be published.


*