শিরোনাম

লিভ ইন সম্পর্ক খারাপ নয় : আদিত্য

নিউজ ডেস্ক : লিভ ইন সম্পর্কে থাকা একেবারেই খারাপ নয়। মনে করেন আদিত্য রয় কাপুর। তাঁর নতুন ছবি ওকে জানু লিভ ইন রিলেশনশিপ নিয়েই তৈরি। ছবি সম্পর্কে বলতে গিয়ে একথা জানান আদিত্য।

তিনি বলেছেন, “ঠিক বা ভুলের বিষয় নয়। আজকের দিনে লিভ-ইন রিলেশনশিপ খুব সাধারণ। তাই এত ছবি এই বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। আমার অনেক বন্ধু লিভ-ইন সম্পর্কে আছে। কারো ক্ষেত্রে এই সম্পর্ক কার্যকরী হয়েছে, কারো ক্ষেত্রে হয়নি। কিন্তু আমার মনে হয় না এতে নেতিবাচক কিছু আছে। যারা বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তারা যদি একে অপরকে জানার জন্য লিভ-ইন সম্পর্কে থাকার কথা ভাবে, আমার মনে হয় না তাতে কোনও ভুল আছে। ”

শ্রদ্ধা জানিয়েছেন, ওকে জানু ছবিতে লিভ-ইন রিলেশনশিপকে নতুনভাবে দেখানো হয়েছে। তবে আদিত্যর মতে, ছবিটি শুধু লিভ-ইন রিলেশনশিপ নিয়ে নয়। এটি আসলে একটি প্রেমকাহিনি। ছবিতে এটা একবারও বলা হয়নি আমরা কত মর্ডান। এখানে সম্পর্ককে শ্রদ্ধাপূর্ণভাবেই দেখানো হয়েছে।

ওকে জানু ছবিতে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর এক ইয়ং কাপলের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁরা দু’জন দু’জনকে ভালোবাসেন। তাই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। যেই বাড়িতে তাঁরা থাকবেন, সেই বাড়ির মালিকের ভূমিকায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ও লীলা স্যাম্পসন।

basic-bank

Be the first to comment on "লিভ ইন সম্পর্ক খারাপ নয় : আদিত্য"

Leave a comment

Your email address will not be published.


*