শিরোনাম

লোক ঠকানো ব্যবসায় তামিল নায়িকা গ্রেপ্তার!

নিউজ ডেস্ক : তুমুল জনপ্রিয় ‘কেরালা ক্যাফে’, ‘ভাইরাম’, ‘থালাপাভু’ মুভিগুলোতে অভিনয় করে নাম করেছিলেন মালয়লম মডেল-অভিনেত্রী ধন্যা মেরি ভার্গেস। কিন্তু তিনি যে এমন লোক ঠকানো ব্যবসা করতে পারেন তা কে জানত? ১৩০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সম্প্রতি স্বামী এবং ভাইসহ গ্রেপ্তার হলেন এই অভিনেত্রী।

গত বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর নাগেরকয়েল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
স্যামসন বিল্ডার্স নামে ধন্যার শ্বশুর জ্যাকব স্যামসনের একটি নির্মাণ সংস্থা আছে। সাবেক সরকারি চাকুরীজীবি তাকে গত মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। ওই কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, চড়া সুদ দেওয়ার শর্তে তাদের থেকে ১০০ কোটি টাকা নেওয়া হয়েছে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে।

পুলিশ জানিয়েছে, ধন্যার সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ ছিল না। কিন্তু তিনি ছিলেন ওই কোম্পানির অন্যতম ডিরেক্টর। কোম্পানির ওয়েবসাইট চালাতেন তিনি। সেখানে ভুল তথ্য দিয়ে ক্লায়েন্টদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

basic-bank

Be the first to comment on "লোক ঠকানো ব্যবসায় তামিল নায়িকা গ্রেপ্তার!"

Leave a comment

Your email address will not be published.


*