নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আর কে কে জনতা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পৃরস্কার বিতরণী এবং নবীন বরণ-২০১৭ (২৫ ফেব্রুয়ারী) শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান নুরনবী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ সোহরাব হোসেন বিশ্মাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ সৈয়দ ফয়জুল আমীর লিটু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুর রহমান, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, জেলা পরিষদের মহিলা কমিশনার রওশনারা কবির লিলি, জেলা পরিষদের কমিশনার শেখ সুলতান মাহমুদ বিপ্লব, প্রবীর কুমার কুন্ডু, নোয়াগ্রাম ইউপি সদস্য মোঃ বুলবুল শেখ ও মোঃ জিয়াউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন,বিদ্যালয়ের নতুন ভবনসহ সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে অভিমত ব্যাক্ত করেন।
লোহাগড়ায় জনতা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ-২০১৭ অনুষ্ঠিত
লোহাগড়ায় জনতা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ-২০১৭ অনুষ্ঠিত
Be the first to comment on "লোহাগড়ায় জনতা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ-২০১৭ অনুষ্ঠিত"