নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ও নোয়াগ্রাম ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষে ১ হাজার গরীব ও দুস্থ্যদের মাঝে শাড়ি বিতরণ করেছেন উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের কৃতি সন্তান নড়াইল জেলা পরিষদের সদস্য শেখ সুলতান মাহমুদ বিপ্লব। শনিবার (২৪জুন) সকালে কাশিপুর ও নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে দুস্থ্যদের মাঝে ওয়ার্ড ভিত্তিক এক হাজার শাড়ি বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউপি সদস্য আব্দুল অহেদ শেখ, মোঃ সাদিয়ার রহমান, মোঃ আলমগীর হোসেন, সাবেক সদস্য শরিফুল ইসলাম,নোয়াগ্রাম ইউপি সদস্য শেখ বুলবুল ইসলাম, প্রমুখ। পরে স্ব-স্ব ওয়ার্ডের মেম্বাররা দুস্থ্যদের মাঝে শাড়ি বিতরণ করেন।
লোহাগড়ায় জেলা পরিষদ সদস্যের বস্ত্র বিতরণ
লোহাগড়ায় জেলা পরিষদ সদস্যের বস্ত্র বিতরণ
Be the first to comment on "লোহাগড়ায় জেলা পরিষদ সদস্যের বস্ত্র বিতরণ"