নিউজ ডেস্ক॥ নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বৃহস্পতিবার (১২এ্রপিল) বিকালে উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জামারত’র নেতৃত্বে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই আলমগীর, সোহেল, রাজাক, হাবিব, নাহিদ, মোস্তফা, কনস্টেবল, আজাদ হুসাইন, সোহাগ ও জব্বার হোসেন অভিযান চালিয়ে উপজেলার ইতনা গ্রামের খোরশেদ’র ছেলে রিয়াজ (২৫) কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জের হাজতে পাটানো হয়েছে।

Be the first to comment on "লোহাগড়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার-১"