শিরোনাম

লোহাগড়ায় ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটক-১

লোহাগড়ায় ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফ মুন্সি (২৫) নামে একজন নছিমন চালককে বুধবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিমান্তবর্তি কালনা ঘাট এলাকা থেকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি’র অফিসার ইনচার্জ আশিকুর রহমান’র নেতৃত্বে সংগীয়,এস,আই নয়ন পাটোয়ারীর,আব্দুল হান্নান,শিপন ও নারী সদস্য লাবনী আক্তারসহ একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চর-করফা গ্রামের হারুন মুন্সির ছেলে আশরাফ মুন্সি (২৫) কে কালনা ঘাট এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। লোহাগড়া থানার এসআই কেএম জাফর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটক-১"

Leave a comment

Your email address will not be published.


*