নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামের অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জামাল ভূইয়া’র বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
সরেজমিনে বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (১ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে কাল মুখোশ পরিহিত ৫/৬ জনের একটি ডাকাতদল জামাল ভূইয়া’র বাড়ির কেইচি গেইটের দুটি তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও দেশীয় অস্ত্রের মুখে স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) ও স্কুল পড়োয়া মেয়ে কুলসুম আক্তার (১৫) কে জিম্মি করে হাত বেধেঁ মুখে টেপ লাগিয়ে দেন। ঘরের আলমারি ও ষ্টিলের ব´ ভেঙ্গে নগদ কোন টাকা না পেয়ে কুলসুম আক্তারের ব্যবহৃত ১ভরি ওজনের একটি স্বর্নের চেইন,কানের দুল,নাকফুল,মোবাইল ও কাপড় চোপড় লুট করে পালিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জামাল ভূইয়া’র ছেলে ইউসূফ ভূইয়া বাড়িতে মাছের ঘের করার জন্য ব্যাংক লোন উত্তোলন করার কথা ছিলো। লোনের টাকা বাড়িতে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ডাকাতি করতে আসে বলে ডাকাতিকালে তারা জানায়। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি তিনি জানেন না।
লোহাগড়ায় দূর্ধর্ষ ডাকাতি
লোহাগড়ায় দূর্ধর্ষ ডাকাতি
Be the first to comment on "লোহাগড়ায় দূর্ধর্ষ ডাকাতি"