নিউজ ডেস্ক ॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে লোহাগড়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন সোমবার (১৩ নভেম্বর) পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে। কর্মবিরতি কর্মসুচিতে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করেন। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী এসোশিয়েশন, লোহাগড়া শাখার সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ শফিউল ইসলাম, পৌর সচিব জিএম ওবায়দুল্লাহ, স্যানেটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর-নির্ধারক রেকসোনা, হিসাব রক্ষক উজ্জল কান্তি বিশ্বাস,সহকারী কর-নির্ধারক সনিয়া আফরোজ ও চালক আব্দুল্লাহ প্রমুখ। বক্তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
লোহাগড়ায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্ম বিরতি পালন
লোহাগড়ায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্ম বিরতি পালন
Be the first to comment on "লোহাগড়ায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্ম বিরতি পালন"