শিরোনাম

লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর স্বপে¦র বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। আমরা নড়াইলকে দেশের প্রথম মডেল জেলা করতে চাই। এ জন্য ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে রাজনীতিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই নড়াইলকে মডেল জেলা হিসেবে গড়া সম্ভব হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবাশীস কুন্ডু মিটুলের পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নিজামউদ্দীন খান নিলু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, সহসভাপতি মুন্সী আলাউদ্দীন,সৈয়দ মশিয়ূর রহমান, সাংগঠনিক সম্পাদক শিকদার নজরুল ইসলাম, পৌর মেয়র আশরাফুল আলম প্রমুখ।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত"

Leave a comment

Your email address will not be published.


*