শিরোনাম

লোহাগড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্টিত

লোহাগড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্টিত

বিপ্লব রহমান, নিজস্ব প্রতিবেদক (নড়াইল) থেকে:
নড়াইলের লোহাগড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর)সকাল ১০টায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে প্রধান শিক্ষক মৃত্যূঞ্জয় দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মাওলানা হাফিজুর রহমান. মাওলানা আলিমুজ্জামান, অভিভাবক সদস্য হেমায়েত হোসেন, ব্যবসায়ী সৈয়দ খায়রুল ইসলাম প্রমুখ। এ ছাড়া একই সময়ে উপজেলার লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজ, আমাদা আদর্শ কলেজ, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়, মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়, সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্টিত"

Leave a comment

Your email address will not be published.


*