নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন এলাকা থেকে শনিবার (৯আগষ্ট) বিকালে কালো বাজারে বিক্রির উদ্দেশে পাচারের সময় ১২০ বস্তা ভিজিএফ চাল আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজন নছিমন চালক ও একজন লেবার কে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কাশিপুর ইউনিয়নের সিমান্তবর্তী ও নড়াইল সদর উপজেলার চৌগাছা বাস স্টান্ডের পাশে চায়না রেলওয়ে প্রজেক্টের সামনে পাকা রাস্তার ওপর দুটি নছিমনে করে ১২০ বস্তা চাল নিয়ে নড়াইল মুখো যেতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে লোহাগড়া থানার এসআই আবু বকর সংগীয় ফোর্স নিয়ে সেখানে পৌছে বিক্রয় নিষিদ্ধ খাদ্য অধিদপ্তর লেখা সম্বলিত ৩০ কেজির প্রতি বস্তা হিসেবে ৩ হাজার ৬’শ কেজি চাল ও দুটি নছিমনসহ চালককে আটক করেন। আটককৃতরা হলেন, কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের শেখ তবিবুর রহমানের ছেলে কামরুল শেখ, কাশিপুর গ্রামের বাদশা শিকদারের ছেলে রিয়াজ শিকদার ও লোহাগড়া খাদ্য গোডাউনের লেবার সরদার জগন্নাথ সরদার।
লোহাগড়া উপজেলা খাদ্য পরিদর্শক কামরান হোসেন বলেন, পুলিশের কাছে আটককৃত ১২০ বস্তা চাল লোহাগড়া খাদ্য গোডাউনের বলে তিনি সনাক্ত করেছেন। যাহা শুক্রবার দুপুরে কাশিপুর ইউনিয়নের অনুকুলে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল প্রদান করা হয়েছে।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান শনিবার দুপুরে গ্রামের কাগজকে জানান, কাশিপুর ইউনিয়ন পরিষদ শুক্রবার কোন ভিজিএফ এর চাল উত্তোলন করেন নাই।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অপরাধ দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তাধীন বিষয় হওয়ায় নথিপত্র দুদকে প্রেরন করা হবে। দুদক তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে।
লোহাগড়ায় ভিজিএফ’র ১২০ বস্তা চাল কালো বাজারে বিক্রি,আটক-৩ তদন্তের দায়ীত্বে দুদক
লোহাগড়ায় ভিজিএফ’র ১২০ বস্তা চাল কালো বাজারে বিক্রি,আটক-৩
তদন্তের দায়ীত্বে দুদক
Be the first to comment on "লোহাগড়ায় ভিজিএফ’র ১২০ বস্তা চাল কালো বাজারে বিক্রি,আটক-৩ তদন্তের দায়ীত্বে দুদক"