শিরোনাম

লোহাগড়ায় মাদকসেবীকে ছয়মাসের কারাদন্ড।

লোহাগড়ায় মাদকসেবীকে ছয়মাসের কারাদন্ড

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় মাদকসেবী শরিফুল মোল্যা (২৫) কে ৬(ছয়) মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা এ আদেশ দেন। শরিফুল লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের ব্যাপারিপাড়ার বাবু মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাড়ি থেকে এক পুরিয়া গাজাসহ শরিফুলকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাদকসেবীকে ছয়মাসের কারাদন্ড।"

Leave a comment

Your email address will not be published.


*