নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হবে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যাচাই-বাছাই কমিটিতে রয়েছেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মনোনীত প্রতিনিধি,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) প্রতিনিধি । যাচাই-বাছাই কমিটির এক মাধ্যমে সংশি¬ষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৮-ফেব্রুয়ারী নলদী ও লাহুড়িয়া। ২০- ফেব্রুয়ারী শালনগর। ২২-ফেব্রুয়ারী নোয়াগ্রাম ও লক্ষীপাশা। ২৩-ফেব্রুয়ারী জয়পুর। ২৫-ফেব্রুয়ারী দিঘলিয়া। ২৬-ফেব্রুয়ারী মল্লিকপুর। ২৭-ফেব্রুয়ারী মল্লিকপুর-কোটাকোল। ২৮-ফেব্রুয়ারী ইতনা। ১-মার্চ লোহাগড়া ও কাশিপুর ইউনিয়ন। ৪-মার্চ অনুপস্থিত নতুন আবেদনকারী। লোহাগড়া পৌরসভার আবেদনকারীগন পূর্বের স্বস্ব ইউনিয়নের নাগরিক হিসেবে উক্ত তারিখে যাচাই-বাছাই সম্পন্ন হবে। আবেদনকারীগনকে বয়স প্রমানের জন্য জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অথবা এসএসসি ও সমমান পরিক্ষার মূল সার্টিফিকেট সঙ্গে আনার জন্য বলা হয়েছে।
লোহাগড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১৮ ফেব্রুয়ারী শুরু
লোহাগড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১৮ ফেব্রুয়ারী শুরু
Be the first to comment on "লোহাগড়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ১৮ ফেব্রুয়ারী শুরু"