শিরোনাম

লোহাগড়ায় যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার-১

লোহাগড়ায় যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার-১

রোমান রায়হান,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় মানবতা বিরোধী অপরাধ মামলায় জড়িত থাকায় দাউদ শেখ (৬৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক দাউদ শেখ উপজেলার লক্ষীপাশা গ্রামের মৃত নবীর শেখের ছেলে। লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দাউদ শেখের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় মামলা রয়েছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ রেজিস্ট্রার ক্রমিক নং-২৩, তারিখ ২১ মার্চ ২০১৬ এবং মিস কেস নং-৫/১৬। এছাড়াও তার নামে নাশকতার মামলা রয়েছে। মামলা নং-১৯, তারিখ: ১৯ সেপ্টেম্বর২০১৬। আটককৃতকে আদালতের মাধ্যমে শুক্রবার (৫ মে) কারাগারে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার-১"

Leave a comment

Your email address will not be published.


*