শিরোনাম

লোহাগড়ায় হত্যা মামলার আসামীদের আটকের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

লোহাগড়ায় হত্যা মামলার আসামীদের আটকের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আরিফুজ্জামান মুকুল,নোয়াগ্রাম(লোহাগড়া-নড়াইল) থেকে: নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার আসামীদের অবিলম্বে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টায় ছত্রহাজারীস্থ এলএসজেএন ইউনিয়ন ইনষ্টিটিউশনের উন্মুক্ত মঞ্চে শিক্ষক জাহিদ মুন্সীর সভাপতিত্বে এবং নোয়াগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হক রোমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, নড়াইল জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবুল সাহা, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুর রহমান, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা রহমান কবিতা, সাংবাদিক সাথী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুজ্জামান প্রিন্স, যুবলীগ নেতা গাইছুল আযম মাসুম প্রমুখ। এসময় সভামঞ্চে উপস্থিত ছিলেন নিহত মামুনের পিতা ইকবাল মোল্যা ও মাতা সেলিনা বেগম। প্রতিবাদ সমাবেশে বক্তারা মামুন হত্যাকান্ডে জড়িতদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম বেঁধে দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। প্রতিবাদ সমাবেশের আগে এলাকাবাসী মামুন হত্যা মামলার আসামীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। উল্লেখ্য, ১৪ নভেম্বর উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে মামুন মোল্যা নিখোঁজ হওয়ার ৩ দিন পর দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় হত্যা মামলার আসামীদের আটকের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*