শিরোনাম

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে লোহাগড়া থানা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা কমান্ডার ফকির মফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, মুক্তিযোদ্বা ও সাবেক ইউপি চেয়ারম্যান অজয় কান্তি মজুমদার, আব্দুল হান্নান, ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ছদর উদ্দিন শামীম প্রমুখ। এর আগে হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শহীদদের কবর জিয়ারত করা হয়।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*