শিরোনাম

লোহাগড়ায় ১৮ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

লোহাগড়ায় ১৮ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই আগামী ১৮ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হবে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে দেওয়া হয়েছে ,যা চলবে ৪-মার্চ পর্যন্ত। যাচাই-বাছাই কমিটিতে রয়েছেন সভাপতি কমান্ডার নড়াইল জেলা কমান্ড এমএম গোলাম কবির, প্রতিনিধি কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ডেপুটি কমান্ডার লোহাগড়া উপজেলা কমান্ড আব্দুল হামিদ, সহকারি কমান্ড (অর্থ) নড়াইল জেলা ইউনিট কমান্ড খান ওয়াহিদুজ্জামান, লোহাগড়া উপজেলা কমান্ডার ফকির মফিজুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় (মুবিক) একেএম মফিজুল ইসলাম,জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আলহাজ্ব মনিরুজাজামান ও সদস্য সচিব লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা। যাচাই-বাছাই কমিটির এক মাধ্যমে সংশি¬ষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। আগামী ১৮-ফেব্রুয়ারী নলদী ও লাহুড়িয়া। ২০-ফেব্রুয়ারী শালনগর। ২২-ফেব্রুয়ারী নোয়াগ্রাম ও লক্ষীপাশা। ২৩-ফেব্রুয়ারী জয়পুর। ২৬-ফেব্রুয়ারী মল্লিকপুর। ২৭-ফেব্রুয়ারী মল্লিকপুর-কোটাকোল। ২৮-ফেব্রুয়ারী ইতনা। ১-মার্চ লোহাগড়া ও কাশিপুর। ২-মার্চ দিঘলিয়া ইউনিয়ন। ৪-মার্চ অনুপস্থিত নতুন আবেদনকারী। লোহাগড়া পৌরসভার আবেদনকারীগন পূর্বের স্বস্ব ইউনিয়নের নাগরিক হিসেবে উক্ত তারিখে যাচাই-বাছাই সম্পন্ন হবে। আবেদনকারীগনকে বয়স প্রমানের জন্য জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অথবা এসএসসি ও সমমান পরিক্ষার মূল সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র সঙ্গে আনার জন্য বলা হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ১৮ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই"

Leave a comment

Your email address will not be published.


*