নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের ২৪৫টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার (২৩আগষ্ট) থেকে পরিবারগুলো পেয়েছে বিদ্যুত সংযোগ। ৮১ লক্ষ টাকা ব্যয়ে ওই গ্রামের সাড়ে চার কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
দুপুরে আলো জ¦ালিয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া এলাকার পরিচালক অধ্যাপক আবু আব্দুল্লাহ, লোহাগড়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গোলাম রব্বানী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।
লোহাগড়ায় ২৪৫টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ
লোহাগড়ায় ২৪৫টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ
Be the first to comment on "লোহাগড়ায় ২৪৫টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ"