লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ ‘অপশক্তি অপরাজনীতি যারা করে তাঁদের শক্তিকে খর্ব করতে হবে। সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিক প্রার্থী লিপি খানমকে ভোট দিয়ে চক্রান্তকারীদের রুখে দিন।’
নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনীত মেয়র প্রার্থী লিপি খানমের নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান এসব কথা বলেন। মঙ্গলবার বিকালে জয়পুর পরশমনি শ্মশানঘাটে এ জনসভা অনুষ্টিত হয়।
পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটাররা মিছিল নিয়ে সভাস্থলে আসেন। সভা শেষে একটি বিশাল মিছিল লোহাগড়া বাজার ও লক্ষীপাশা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া স্কুল রোডে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ নির্বাচনী জনসভায় আ’লীগ নেতা আব্দুল হাইয়ের পরিচালনায় সভাপতিত্ব করেন পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমীন। এতে বক্তব্য দেন নড়াইল জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, উপজেলা আ’লীগ সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জাসদের সহসভাপতি আব্দুস ছালাম খান, নড়াগাতী থানা আ’লীগের সভাপতি হাজ্বী মফিজুল হক, পৌর আ’লীগের সম্পাদক জাকির হোসেন, কোটাকোল ইউপি চেয়ারম্যান বিএম হেমায়েত হোসেন হিমু, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিয়ূর রহমান ও এসএম শরিফুল ইসলাম, লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান বদর খন্দকার, উপজেলা পুঁজা উৎযাপন কমিটির সভাপতি বাবু অরবিন্দু আচার্য্য, জেলা আ’লীগ নেতা শিকদার আজাদ রহমান, মুন্সি আলাউদ্দিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লোহাগড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আমিরুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল শিকদার ও মেয়র প্রার্থী লিপি খানম প্রমুখ। এই প্রথম মেয়র পদে কোনো নারী প্রার্থী হওয়ায় দলমত নির্বিশেষে তাকে বিজয়ী করে জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত্ব আহবান করেন নেতা কর্মীরা।
উল্লেখ্য, আগামী ৭ আগষ্ট এ পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০০৩ সালে লোহাগড়া পৌরসভা প্রতিষ্ঠিত। এখানে এবার মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Be the first to comment on "লোহাগড়া পৌরসভা নির্বাচন: আ’লীগ প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত"