শিরোনাম

‘লৌহমানবী’র দ্বিতীয় সোনা জয়

নিউজ ডেস্ক:আগের তিনটি অলিম্পিকে অংশ নিয়ে খালি হাতে ফিরেছিলেন কাতিনকা হসজু। কিন্তু রিও অলিম্পিককে যেন সোনায় মুড়িয়ে রাখার প্রতিজ্ঞা করেছেন ‘লৌহমানবী’ নামে খ্যাত এই হাঙ্গেরিয়ান সাঁতারু।

কাতিনকা সোমবার রিওতে নিজের দ্বিতীয় পদক জিতেছেন। এদিন মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন তিনি। একদিন আগে তিনি মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছিলেন বিশ্ব রেকর্ড গড়ে।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে কাতিনকা পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন বেকারকে। কানাডার কাইলি মাসে ও চীনের ফু ইউয়ানহুই যৌথভাবে জিতেছেন ব্রোঞ্জ।

কাতিনকা সময় নিয়েছেন ৫৮.৪৫ সেকেন্ডে। দ্রুততম হিসেবে ফাইনালে উঠে আসা বেকার সময় নিয়েছেন ৫৮.৭৫ সেকেন্ড। মাসে ও ফুর চেয়ে তিনি সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় কম নিয়েছেন।

 

basic-bank

Be the first to comment on "‘লৌহমানবী’র দ্বিতীয় সোনা জয়"

Leave a comment

Your email address will not be published.


*