শিরোনাম

শত্রুঘ্ন’‌র জন্মদিনে মেয়ে সোনাক্ষীর উপহার

নিউজ ডেস্ক : বলিউডে নিজের পরিচিতি তৈরি করেছেন শত্রুঘ্ন সিন্‌হার কন্যা সোনাক্ষী। বিভিন্ন সময় সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে তাঁর সুন্দর সম্পর্কের কথাও বলেছেন তিনি।

বলিউডে ‘‌ড্যাডি’‌জ গার্ল’‌ হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। এবং এই পরিচিতিতে বেশ স্বচ্ছন্দ বোধ করেন তিনি। সেই ড্যাডির জন্মদিনে তিনি কী চমক দেবেন তাঁর অপেক্ষায় ছিল বলিউড এবং ভক্তরা। প্র‌ত্যাশা মতোই বাবা শত্রুঘ্নকে সোশ্যাল সাইটে জন্মদিনের অভিনব শুভেচ্ছা জানালেন সোনাক্ষী।
৯ ডিসেম্বর শত্রুঘ্ন ও তাঁর একটি ভিন্টেজ ছবি আপলোড করেছেন তিনি। ছবিটির মতোই সুন্দর করে একটি শুভেচ্ছাবার্তাও লিখেছেন। অভিনেতা বাবার উদ্দেশ্যে সোনাক্ষী বলছেন, পৃথিবীর কোনও উপহারের সঙ্গে সোনাক্ষীর জীবনে তাঁর এই উপস্থিতির তুলনা হয় না। তাঁর কাছে সবচেয়ে কাছের মানুষ তাঁর বাবা। তাই কোনো বহু মূল্য উপহারই, বাবার পাশে থাকার চেয়ে মূল্যবান মনে করেন না অভিনেত্রী মেয়ে। তাই বাবার জন্মদিনে তাঁদের এক সুন্দর ফ্রেমবন্দি মূহূর্তই তুলে ধরেছেন আকিরা খ্যাত এই অভিনেত্রী। দিদির পথেই হেঁটেছেন ভাই লভ। বাবার সঙ্গে এক সাদা কালো ছবি আপলোড করে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "শত্রুঘ্ন’‌র জন্মদিনে মেয়ে সোনাক্ষীর উপহার"

Leave a comment

Your email address will not be published.


*