শিরোনাম

শপথ নিলো নতুন নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক : সিইসি কে এম নূরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার বেলা ৩টায় সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে পর্যায়ক্রমে ইসির সদস্যদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি এস কে সিনহা।

 

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

 

basic-bank

Be the first to comment on "শপথ নিলো নতুন নির্বাচন কমিশন"

Leave a comment

Your email address will not be published.


*