শিরোনাম

শর্তসাপেক্ষে ডেসটিনি চেয়ারম্যান ও এমডির জামিন

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

জামিন আদেশে গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে পারলেই জামিন পাবেন ডেসটিনির দুই কর্ণধার রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন। আগামী ছয় সপ্তাহের মধ্যে ৩৫ লাখ গাছ বিক্রি করে তাদেরকে এই টাকা জমা দিতে হবে। টাকা জমা দেয়ার পরই তারা জামিনে মুক্তি পাবেন। আদেশে সরকারি কোষাগারে জমা দেয়া এই টাকা ডেসটিনির মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে বিতরণ করার জন্য দুদক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত।

ডেসটিনিরি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসন কিউসি। দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ডেসটিনির দুই কর্ণধারের আইনজীবী আদালতে বলেছেন, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় ডেসটিনির ৩৫ লাখ গাছ রোপণ করা রয়েছে। তারা এই গাছ বিক্রি করে টাকা জমা দিয়ে জামিন পেতে পারেন।

তিনি বলেন, প্রতিটি গাছের দাম তাদের পক্ষ থেকে আট হাজার টাকা করে উল্লেখ করা হয়েছে। আদালত বলেছে, বিক্রয়যোগ্য এসব গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যদি এই টাকা না পারে তাহলে তাদের আড়াই হাজার কোটি টাকা জমা দিতে হবে। শর্তপূরণ করলেই তারা জামিন পাবেন বলে আপিলের বিভাগে আদেশ উল্লেখ করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "শর্তসাপেক্ষে ডেসটিনি চেয়ারম্যান ও এমডির জামিন"

Leave a comment

Your email address will not be published.


*