নিউজ ডেস্ক : খালেদা জিয়ার নেতৃত্বে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের এবারের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি এবার কোনও বাধা ছাড়াই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা মনে করি এবারের ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো।
রাত ১টা ২২ মিনিটে খালেদা জিয়ার নেতৃত্বে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পৌঁছান বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছি।

Be the first to comment on "শহীদ মিনারের ব্যবস্থাপনা নিয়ে যা বললেন মির্জা ফখরুল"