শিরোনাম

শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা বলয়

নিউজ ডেস্ক : ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। দিবসটি উপলক্ষে পোশাকে ও সাদা পোশাকে ৮ হাজার পুলিশ নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করবে।
রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি আরও বলেন, শহীদ মিনার ও এর আশপাশের এলাকার প্রতিটি ইঞ্চি সিসি টিভি দ্বারা মনিটরিং করা হবে। পুলিশ কন্ট্রোল রুম থেকে এ ফুটেজগুলো মনিটর করা হবে। ২০ ফেব্রুয়ারি রাত ৮টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। এছাড়া প্রত্যেক দর্শনার্থীকেই আর্চওয়ে গেট দিয়ে প্রবেশ করতে হবে।

basic-bank

Be the first to comment on "শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা বলয়"

Leave a comment

Your email address will not be published.


*