শিরোনাম

শাকিবের অহংকার ছবিতে তমা মির্জা

নিউজ ডেস্ক : অভিষেকেই হইচই ফেলে দেওয়া তমা মির্জা এখনো ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন সুপারস্টার শাকিব খানের অহংকার ছবিতে। তমা নিজেই এমন খবর জানিয়েছেন।

ছবিতে শাকিব ও তমার পাশাপাশি আরও আছেন ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। এর আগে বসগিরি ও শুটার ছবিতে দেখা গিয়েছিল বুবলীকে। গত বছর মুক্তি পাওয়া ছবি দুটিতে বুবলীর নায়ক ছিলেন শাকিব খান। তমা জানান, অহংকার ছবিতে তার ও বুবলীর চরিত্রের গুরুত্ব নাকি সমানে সমান।

এ বছরের অন্যতম আলোচিত ছবি অহংকার। এটি পরিচালনা করছেন শাহাদৎ হোসেন লিটন। ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন আফজাল শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, নূতন, রেহেনা জলি, কমল পাটেকার প্রমুখ।

basic-bank

Be the first to comment on "শাকিবের অহংকার ছবিতে তমা মির্জা"

Leave a comment

Your email address will not be published.


*