শিরোনাম

শাকিব খানের গায়িকা মধুরার বিয়ে আজ

নিউজ ডেস্ক : কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কলকাতার গায়িকা মধুরা ভট্টাচার্য। শোনা যাচ্ছে, আগামীকাল বিয়ে।
পাত্র কলকাতার। নাম সৌরভ মুখোপাধ্যায়। তবে তিনি এখন কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন। তিনিও সংগীত জগতের সঙ্গেই যুক্ত। সৌরভ গায়ক এবং সংগীত পরিচালক। ডিজনি চ্যানেলের অ্যানিমেশন শো মোটু-পাতলুতে প্লেব্যাক করেছেন। শান্তনু মৈত্র, যতীন-ললিতের মতো মিউজ়িক ডিরেক্টরের সহকারীর কাজ করেছেন।
একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে উঠে এসে বর্তমানে বহু সিরিয়ালে প্লেব্যাক করেছেন মধুরা। সঙ্গে চলছে কলকাতার বাংলা ছবিতেও গান গাওয়া।
মধুরা জানিয়েছেন, পাত্র তিনি নিজেই পছন্দ করেছেন। সামাজিক রীতি মেনেই বিয়ে করছেন তাঁরা। বিয়ের জন্য তাঁর পছন্দ লাল বেনারসি। ভট্টাচার্য পরিবারে এখন শেষবেলার প্রস্তুতি।
মধুরা বাংলাদেশে আলোচনায় আসেন শাকিব খানের শিকারী ছবিতে ‘মম চিত্তে’ গান গেয়ে। মধুরার সাথে গান বলিউডের গায়ক অরিজিত সিং। গানটি ছবি রিলিজের আগে বেশ জনপ্রিয়তা পায়। গানের সাথে শাকিব খান ও শ্রাবন্তী পারফর্ম করেছেন।
স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের সূচনা সঙ্গীত ‘বোঝেনা সে বোঝেনা’ মধুরার গাওয়া। ইতোমধ্যে এই কণ্ঠশিল্পী বাংলাদেশেও এসেছেন। চট্টগ্রামে মুগ্ধ হয়েছেন। বাংলাদেশি গীতিকার জুলফিকার রাসেলের একটি গানে কণ্ঠও দিয়েছেন।

basic-bank

Be the first to comment on "শাকিব খানের গায়িকা মধুরার বিয়ে আজ"

Leave a comment

Your email address will not be published.


*