নিউজ ডেস্ক : শবনম বুবলি শাকিব খানের বিপরীতে আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। গত মার্চে শাকিব খান ‘শুটার’ ছবিতে চুক্তিবদ্ধ হন, তারপর যৌথ প্রযোজনার ছবিতে কাজের জন্য উড়াল দেন কলকাতা। সেসময় ছবির নায়িকা সিলেকশন নিয়ে ছিল কিছুটা ধুম্রজাল। অবশেষে ছবির নির্মাতা রাজু চৌধুরী জানালেন, ছবির নায়িকা হিসেবে থাকছেন বুবলি। ছবিতে শাকিব খান ও বুবলি ছাড়াও অভিনয় করবেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।
আগামী ঈদের পর থেকে ছবির কাজ পুরোদমে শুরু হবে বলে জানা গেছে। শুটার ছবিটি প্রযোজনা করছেন ইকবাল চৌধুরী।
ঢাকাই ছবির নতুন মুখ বুবলি বর্তমানে কাজ করছেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিতে। আগামী কোরবানী ঈদে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে তার।

Be the first to comment on "শাকিব খানের বিপরীতে আরো এক ছবিতে বুবলি"