শিরোনাম

শাকিলের মরদেহ ময়মনসিংহে

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ ময়মনসিংহে পৌঁছেছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর বাঘমাড়া রোডের বাসার সামনে পৌঁছ‍ায় শাকিলের মরদেহবাহী গাড়িটি।

এ সময় কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।
স্বজনদের পক্ষে থেকে জানানো হয়, বিকেল ৪টার দিকে নগরীর টাউন হল মাঠে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে শাকিলের মরদেহ। এরপর বাদ মাগরিব নগরীর আঞ্জুমান মাঠে নামাজে জানাজা শেষে ভাটিকাশর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ড. সৈয়দ এমদাদ উদ্দীন।

basic-bank

Be the first to comment on "শাকিলের মরদেহ ময়মনসিংহে"

Leave a comment

Your email address will not be published.


*