শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ জব্দ

নিউজ ডেস্ক : কাতার থেকে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি সোনা পেয়েছেন ঢাকার শাহজালাল বিমানবন্দরের কস্টমস কর্মকর্তারা।
ঢাকা কাস্টম হাউজের সহকারী পরিচালক এইচ এম আহসান কবির জানান, দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের ওই ফ্লাইট সোমবার বেলা ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
গোপন খবরের ভিত্তিতে ওই বিমানে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায় বলে জানান তিনি।
আহসান কবির বলেন, উদ্ধার করা সোনার ওজন ১১ কেজি ৬০০ গ্রাম; বাজার মূল‌্য আনুমানিক ছয় কোটি টাকা।
কারা ওই চালান এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

basic-bank

Be the first to comment on "শাহজালাল বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ জব্দ"

Leave a comment

Your email address will not be published.


*